Search

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা

বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ব্রিকলেনস্থ জয়পুর রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু’র সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সভায় অংশ নেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মনির খান, হাজী খলিল উদ্দিন, সহকারী সাধারন সম্পাদক কদর উদ্দিন, আবুল হোসাইন মামুন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু ও হানিফ আহমদ খান।

সভায় আগামী নভেম্বর মাসে নর্থ ইউকের ওল্ডহ্যাম শহরে নেটওয়ার্কিং সফর, ২০২৭ সালের জানুয়ারী মাসে বার্ষিক সাধারণ সভা এবং ১৩ অক্টোবর কার্যকরী কমিটির পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত