Search

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন বিশ্বনাথের ড. মুজিব

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে গ্রেড-২ পদ মর্যাদায় আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা ড. এম. মুজিবুর রহমান।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

​উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’ এর ধারা-৫(২) অনুযায়ী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে পদায়ন করা হলো। যোগদানের তারিখ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।’

​প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আদেশটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত