বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ উপজেলা উত্তর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইয়াহইয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি সাঈদ আদনানের সভাপতিত্বে সেক্রেটারি রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সিলেট জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক আবু তাহের চৌধুরী।-প্রেসবিজ্ঞপ্তি













