Search

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ

বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান যুক্তরাজ্যের মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সংগঠক কাওছার আহমদ।

​কাওছার আহমদের প্রার্থী হওয়ার খবরে ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সাথে তাকে নিয়েও আলোচনা চলছে।

​প্রবাসী বিএনপি নেতা ও সংগঠক কাওছার আহমদ জানান, ‘আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে থাকি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছি। খাজাঞ্চী ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’

​কাওছার আহমদ আরও জানান, ‘খাজাঞ্চী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণে আমি কাজ করতে চাই।’

​আগামি নির্বাচনে খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন কাওছার আহমদ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত