Search

বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস

​নিজস্ব প্রতিবেদক :: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়ন থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ​’আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানা গেছে।

ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব জানান, ‘পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় এই ধারা ধারাবাহিকভাবে চলমান থাকবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইউপি সদস্য শামিম আহমদ, সংরক্ষিত নারী সদস্য নুরবী বেগম, স্থানীয় এলাকার লিয়াকত মিয়া, আব্দুর রাজ্জাক, বশির মিয়া, লিটন মিয়া, আলী হোসেন মোল্লা, যুবনেতা আব্দুল ওয়াহিদ, ছাদিকুর রহমান, রিপন মিয়া, জসিম উদ্দিন, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, রুবেল আহমেদ, এমরান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, খালেদ মিয়া, রহমত আলী, আজাদ মিয়া, ছামি মিয়া, তাওহিদ ও আরিফ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত