অনলাইন ও অফলাইনে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘আবাবিল মানব কল্যাণ গ্রুপ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের একটি রেস্টুরেন্টে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রুপের আহ্বায়ক জামাল আহমদের সভাপতিত্বে সদস্য আব্দুল মান্নান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রধান অ্যাডমিন আজমল হোসেন বুলবুল।
গ্রুপের সদস্য মাস্টার আক্তারুজ্জামান জাহিদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক, গীতিকার গিয়াস সানী, সমাজসেবক আরকান আলী রাজা, আল আমিন, মাসুম নুর, ব্যবসায়ী মো. বাবলা এবং গ্রুপের উপদেষ্টা মো. সালাম মিয়া।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে আবাবিল মানব কল্যাণ গ্রুপের অতীত মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রুপের সদস্য সচিব আব্দুল আজাদ, মাওলানা মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ, লিয়াকত আলী, জামাল আহমদ, নতুন কুঁড়ি গ্রুপের অ্যাডমিন আব্দুল হেকিম, জামাল উদ্দিন, সমুজ আলী, ব্যবসায়ী রুহেল আহমদ শাওন, ফজলু মেম্বার, ডা. শানুর আলী, আনছার আহমদ ইমরান ও ব্যবসায়ী রুহেল আহমদ।
সবশেষে সমাজের কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে মাওলানা ফেরদৌস আহমেদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।-প্রেসবিজ্ঞপ্তি













