Search

বিশ্বনাথে ভূরকি-ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়ক বই বিতরণ

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ভূরকি ও ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্থানীয় ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের গাইড বই ওয়ার্ডের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বইগুলো যুক্তরাজ্যপ্রবাসী দিলওয়ার হুসাইন, ফ্রান্সপ্রবাসী কামাল হোসাইন, ইরশাদ হোসাইন, যুক্তরাষ্ট্রপ্রবাসী কাওছার আহমদ, ইতালিপ্রবাসী জাকারিয়া রহমান সবুজ, নুমান আহমদ, কানাডাপ্রবাসী গোলাম হোসেন, সৌদি আরবপ্রবাসী আব্দুল করিম বাবুল, আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আলি আহমদ, শহিদুল ইসলাম ইশকার, এখলাছুর রহমান প্রমুখের অর্থায়নে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইড বই বিতরণ ও মোনাজাত করেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর সুলতান হুফফাজ আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ওমর এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফয়ছল আহমদ।

বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নিজাম উদ্দিন, ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি রায়, ইশবপুর হাজী ছফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার আলী, হামজাপুর কুরআন কোর্স ও ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম কারী আশিকুর রহমান।

সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন সেবুল আহমদ, মিজানুর রহমান, রাহেল আহমদ প্রমুখ।

এ সময় পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া, জাহিদুল আলম, ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল হক, অভিভাবক, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত