Search

বিশ্বনাথে ইয়াবাসহ জগন্নাথপুরের দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক :: ​সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিয়ারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রুমন মিয়া (২৪) ও ভবানীপুর গ্রামের মৃ*ত সুষুধ গোপের ছেলে শ্রীকান্ত গোপ (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে মিয়ারবাজারের বদরুল এন্ড কামরুল মার্কেটের সামনের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে রুমন ও শ্রীকান্তকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ​এই ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (নাম্বার ১৩, তারিখ ১৮/০৪/২৬ইং)। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীদেরকে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেটের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত