নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাহাড়া দুবাগ গ্রামের এক প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহিদ মিয়া (৫৬) জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্বনাথ থানায় গত ৫/০২/২০২৬ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫০) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, শাহিদ মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া বাংলাদেশে থাকাকালীন ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমীর আলীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সময়কার বিভিন্ন ঘটনার জেরে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। বর্তমানে ফরিদ মিয়া প্রবাসে থাকলেও সেই আক্রোশ থেকে স্থানীয় একটি মহল তার পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী শাহিদ মিয়া জানান, গত ৩১/০১/২০২৬ তারিখে অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর (০১৭১২১৭২৫৮১) থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার ছেলে ফরিদ মিয়াকে হত্যার হুমকি দিয়ে বলে, ‘তোমার ছেলে দেশে থাকাবস্থায় আমাদের ওপর অনেক নির্যাতনসহ মামলা-হামলা করেছে।’
হুমকির পর থেকে শাহিদ মিয়া ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে বড় ধরনের কোনো জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কায় তিনি আইনি সুরক্ষার জন্য থানায় এই সাধারণ ডায়েরিটি করেছেন।
এবং শাহিদ মিয়া (৫৬) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করার খবর পেয়ে ৮/০২/২০২৬ শাহিদ মিয়ার উপরে প্রতি পক্ষ হামলা করে তাহাকে রক্তাক্ত জখম করে, শাহিদ মিয়া বর্তমানে কাদিপুর মেডিকেলে চিকিৎসাদিন অবস্থায় আছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের জেরে একজন প্রবাসীর পরিবারকে এভাবে হামলা ও হুমকি দেওয়া আইনত দণ্ডনীয়।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, পুলিশ মামলা হলে আইন গত ব্যবস্থা নেবে।













