Search

বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে ১৪৩ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

​নিজস্ব প্রতিবেদক :: ​সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী ও ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উভয় গ্রামের অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
​গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ভূরকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩টি অস্বচ্ছল পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের ব্যক্তিগত তহবিল থেকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রবীণ ব্যক্তি সাজিদুর রহমানের সভাপতিত্বে সংগঠক ওলিউর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠক ফয়সল আহমেদ তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মোজাহিদ আহমদ মখন, ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাসুক আহমদ।

​বক্তারা বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার মানুষের সেবায় যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীদের এই ত্যাগ ও অবদান অনস্বীকার্য।’ বক্তারা এসময় প্রবাসীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

​অর্থ প্রদানকারী প্রবাসীরা হলেন যুক্তরাজ্য প্রবাসী দিলোওয়ার হোসেন, ​ফ্রান্স প্রবাসী কামাল আহমদ, ইরশাদ হোসাইন ও খলিল হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালী প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, ​সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলী আহমদ, ​কানাডা প্রবাসী কয়েছ আহমদ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তার আলী, আব্দুস শহিদ, হারিছ আলী, সেবুল আহমদ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত