নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী তেলিকোনা গ্রামে ‘ইসলামী যুব সংস্থা তেলিকোনা’-র উদ্যোগে ৪র্থ ক্বেরাত প্রতিযোগিতা ও ১১তম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ/২০ রমজান) গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্থানীয় তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ওইদিন দুপুর ১২টা থেকে দারুল ক্বেরাতের বিভিন্ন শাখা থেকে আগত প্রতিযোগীদের নিয়ে বাছাই পর্ব শুরু হয়। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগী নিয়ে বিকেল ৩টায় মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা ক্বারী কামরুল হুদা ও কবি শাহ আলম সজীব।
আসরের নামাজের পরপরই সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাদিক হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগী আলা উদ্দিন কুরআন তিলাওয়াত করেন এবং সংস্থার সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক মাহী নাতে রাসুল সা. পরিবেশন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মো. আহমদ হোসাইন,
মাওলানা আবুল ফজল মোঃ আহমদ হুসাইন, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা ক্বারী কামরুল হুদা, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল মোমিন ও মাওলানা এটিএম নুর উদ্দিন, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিব, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সাবেক ভিপি আজমল হোসেন বুলবুল, স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য আমির উদ্দিন, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সাবেক জিএস মোজাহিদ আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অতিথিগণ তাদের প্রতিক্রিয়া যুব সমাজের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে মিলাদ ও বিশেষ দোয়ার পর ইফতার ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













