সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে রামপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলিগণ এই কমিটি গঠন করেন।
২ বছর মেয়াদী নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মো. নাজমুল হোসেন শিমুল, সিনিয়র সহসভাপতি আলতাব হোসেন, সহসভাপতি আক্তার হোসেন, মোজাহিদ আলী, লিটন মিয়া, জাকির আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সামির আলী, সহসাধারণ সম্পাদক জুমন আহমেদ, ইব্রাহিম আলী, শিবলু মিয়া, মনোয়ার খান, সাংগঠনিক সম্পাদক কামরান আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সাহেদ আহমেদ, রাজু আহমেদ, প্রচার সম্পাদক মুরাদ আহমেদ, সহপ্রচার সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক আহমেদ রাজু, হেলাল আহমেদ, অর্থ সম্পাদক সাকিব আহমেদ, ক্রিড়া সম্পাদক ইমাদ আহমেদ, সহক্রিড়া সম্পাদক শামীম খান।-প্রেসবিজ্ঞপ্তি













