Search

মসজিদ ও কবরস্থানের উন্নয়নে বিশ্বনাথের এক সম্ভ্রান্ত পরিবারের ৪৩ শতক জমি দান

​বিশ্বনাথটুডে ডেস্ক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিগলী গ্রামের মসজিদ ও কবরস্থানের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ৪৩ শতক জমি দান করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবার।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের ​শেখেরগাঁও (পশ্চিম) গ্রামের মরহুম আসাদ উল্লাহ, মরহুম আহসান উল্লাহ ও মরহুম আশ্রব উল্লাহর উত্তরাধিকারীগণের পক্ষ থেকে এই মহতী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
চলতি বছরের ​গত ২৪ জানুয়ারি এই জমি দান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতলিব ও এম. এ. বাসিত আশরাফ।
​এ সময় বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, আব্দুল জাহির, মুফতি আক্তার হুসেন, মুফতি আলিনুর আহমেদ হাদীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​স্থানীয়রা জানান, মসজিদ ও কবরস্থানের মতো জনকল্যাণমূলক কাজে এমন বড় পরিসরে জমি দান সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় একটি উদ্যোগ। এই মহৎ কাজের মাধ্যমে দাতাগণ পরকালীন কল্যাণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
​মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের প্রার্থনা, তিনি যেন মরহুম দাতাগণকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁদের উত্তরাধিকারীগণের এই দানকে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে কবুল করেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত