Search

বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের সাথে আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার মতবিনিময়

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদের সাথে মতবিনিময় করেছেন ভোলাগঞ্জ চারিগ্রামের ‘আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দ। ​শনিবার (৭ নভেম্বর) রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সংস্থার সভাপতি রাহাদ আহমদের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ।

​এসময় সংস্থার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষানুরাগী আবুল কালাম, শিক্ষক শামীম আহমদ, সংগঠক শাকিল আহমদ, মো. ইলিয়াস মিয়া, রুমান আহমদ, মাজেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত