Search

বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করেছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন। ​বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

​আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ্ কয়েছ আহমদ ও প্রচার সম্পাদক এরশাদ আলী।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

​এদিকে, নতুন খাতা-কলম পেয়ে উছ্বসিত আনন্দ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপহার হিসেবে পাওয়া এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত