নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারের পশ্চিমে (ঘাসিগাঁও) স্পোর্টস ইনডোর ‘গোলবার খাজাঞ্চী’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জাকের রহমান জাকের ফিতা কেটে এ ইনডোরের উদ্বোধন করেন।
পরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়ার সভাপতিত্বে সংগঠক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী এবং উদ্বোধকের বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জাকের রহমান জাকের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থইস্ট মেডিক্যাল কলেজের লেকচারার এম নুরুল ইসলাম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কয়েছ আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের শিক্ষানবিশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, সংগঠক আবু সাঈদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলবার খাজাঞ্চীর স্বত্বাধিকারী আল-আমিন।













