Search

বিশ্বনাথে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রে/প্তা/র

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মারামারি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার নজরুল ইসলাম কাউসার উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
​সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের একটি মারামারি মামলায় (জিআর-৯৮/২৪) আদালত নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার পুলিশ পুরানবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত