বিশ্বনাথ ডেস্ক :: আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্বর্ণজয়ী দেশসেরা শাটলার সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান আব্দুল জাহির তানভীরকে তাঁর অলংকরী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক ও প্রকাশনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা ও পৌরসভা শাখা। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তারা এগুলো প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান ইমন, বিশ্বনাথ উপজেলা উত্তর শাখার সভাপতি আদনান ইসলাম, বিশ্বনাথ উপজেলা পশ্চিম শাখার সভাপতি হোসাইন শাহ, ছাত্রশিবিরের নাকিব হাসান সামি, রাসেল আহমদ, সুলতান মাহমুদ নাবিল, বাকের আহমেদ ও কাওসার আহমদ।
উপস্থিত নেতৃবৃন্দ আব্দুল জাহির তানভীরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।













