Search

বিশ্বনাথে ১ম মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক :: ‘শিক্ষাই আলো, মেধা-ই ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ১ম মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রাম এলাকার দিগন্ত একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​এবারের পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল শতভাগ।

​পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবীদ মাহবুব আলী জহির। পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। রাস্তাঘাটের যেমন উন্নয়ন করতে হবে না, তেমনি আমাদের লেখাপড়ার মানেরও উন্নয়ন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। ভালো ও মন্দের পার্থক্য বুঝতে হবে, নতুবা মানবিক দেশ গঠন সম্ভব নয়। শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না, পাশাপাশি সকল শিক্ষার্থীকে নৈতিক ও ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে।’

ডা. মাহবুব আলী জহির ছাড়াও হল পরিদর্শন করেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোহাম্মদ আক্কাস খান, আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের উপদেষ্টা, রাজনীতিবীদ মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, রাজনীতিবীদ কয়েছ মিয়া, খাজাঞ্চী মডেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদী, রাজনীতিবীদ আব্দুর রব সরকার, আব্দুল ওয়াদুদ এবং জমির আলী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়জুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াইছ মিয়া, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, সংগঠক মো. জিয়াউর রহমান, আতিকুর রহমান এবং মরহুমা ফাতেমা খাতুনের পরিবারের সদস্য সায়েফ আলম, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য নুরুজ্জামান, লিলু মিয়া, আব্দুস সালাম রিপন, সুজন আহমদ, মোস্তাক আহমদ মামুন, সুয়েব আহমদ, কাওসার আহমদ, জামাল আহমদ, জিয়াউল হক প্রমুখ।

​আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে (৩টি ট্যালেন্টপুল, ৩টি সাধারণ এবং ৪টি বিশেষ গ্রেডে) এ মেধাবৃত্তি প্রদান করা হবে।

​এদিকে, বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এর প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহেদ আলম অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, দিগন্ত একাডেমির শিক্ষকবৃন্দ এবং বৃত্তি বাস্তবায়ন কমিটির সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত