Search

বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর (ইয়াছিনের বাড়ি) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ওই গ্রামের আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন রাষ্ট্রের পক্ষে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে, বিশ্বনাথ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে বাজানো হয় করুন সুর। এক মিনিট নীরবতা পালন শেষে সকাল ১১টায় একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুস আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তবলপুর গ্রামের মানুষজন উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী গতকাল রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত