Search

বিশ্বনাথে মা/দ/ক সেবনের দায়ে ছাতকের আলী হোসেনের ৩ মাসের কা/রা/দ/ণ্ড

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মা/দ/ক সেবনের অপরাধে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কা/রা/দ/ণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এ রায় প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

​দ/ণ্ডপ্রাপ্ত আলী হোসেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া (ঘরপুর) গ্রামের মৃ/ত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম জানান, মা/দ/কে/র বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত