Search

বিশ্বনাথে মোহাম্মদিয়া যুব সংস্থার যুগপূর্তিতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের সামাজিক সংগঠন ‘মোহাম্মদিয়া যুব সংস্থা’র যুগপূর্তি উপলক্ষ্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংস্থার সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে প্রতিষ্ঠাকালীন সভাপতি ফারহান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেয়ারা বেগম। বক্তব্যে তিনি বলেন, ‘তরুণ ও যুব সমাজই দেশের চালিকাশক্তি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পরিবেশ রক্ষায় মোহাম্মদিয়া যুব সংস্থার এই যুগপূর্তির উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ গঠনে এমন মানবিক ও সামাজিক কার্যক্রম যুবকদের আরও এগিয়ে নিয়ে যাবে।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া যুব সংস্থার উপদেষ্টা ডা. মাওলানা বিলাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সময়ের শৈল্পিক প্রজ্জলন বাতিঘরের সাবেক সভাপতি ও তরুণ কৃষি উদ্যোক্তা মুহা. গোলাম মোস্তফা, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল মুকিত, দারুত-তাক্বওয়া আইডিয়াল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোজাহিদ আহমদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুক মিয়া, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুশ শহীদ, নুরুল ইসলাম, শিল্পী বেগম, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, এবং জয়নগর গ্রামের বিশিষ্ট ব্যক্তি রফিক মিয়া, আব্দুল কালাম ও নুরুল ইসলাম।

​অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদিয়া যুব সংস্থার সদস্য হাফেজ আবু বকর লিটন এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য তাহসান আহমদ তামিম।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী সোহেল আহমদ রাসেল, মোহাম্মদিয়া যুব সংস্থার সাবেক সভাপতি জামিল আহমদ, বর্তমান সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, অর্থ সম্পাদক শাকরান আহমদ, প্রচার সম্পাদক এহসানুল করিম অয়ন, অফিস সম্পাদক মো. নাঈম আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহবুব আলম এবং সদস্য নাছিম আহমদ, জাহেদ ইসলাম জুবায়ের, সালেহ আহমদ তানভীর, ফাহিম আহমদ ও নুরুল আমিন।

​জয়নগর (নোয়াপাড়া) জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুল হকের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত