বিশ্বনাথটুডে ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আনোয়ার হোসেন রাজুকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ মামুনুর রশিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আহমদ, আবু জাফর মো. সাহাগ মণি, মো. কাওসার হোসেন, মঈনুল ইসলাম, ইফতেখারুল ইসলাম ইফতি, আব্দুল করিম, নেছার উদ্দিন আহমদ, আব্দুল কুদ্দুস ইমন, মেহেদী হাসান আজিজ (নাসির), আহমদ জাকী, মুস্তাফিজুর রহমান টিপু, মো. গিয়াস কামাল খান, আমির হোসেন, মো. জাফিরুল হক, নূর আলম, বশির তালুকদার, সাহেল সামাদ, মাহমুদ আসাদ তুষার, সৈয়দ মেহেদী হাসান, এম ডি হাদি দীপু, মো. শাকিল চৌধুরী, মো. বেলাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম পারভেজ।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. কামরুল ইসলাম, খালেদ মিয়া, ডা. খন্দকার ইমরানুল আলম ইমরান, মো. খালেদুজ্জামান চৌধুরী, সুহেল আহমদ, শামসুল ইসলাম, মো. আখতার আহমদ, রাশেদ চৌধুরী, ওমর সানি, তারেক আবেদীন, নাঈম আহমদ, মো. কয়ছর আহমদ শাহেদ, হেলাল মিয়া ও আল হাসিবকে।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আসাদ আহমদ, নজরুল ইসলাম, জাবেদুর রহমান, আহমদ আল মিজান, সাহেল আহমদ, হুসিয়ার আলী খান দিপু ও মো. রুহুল আমিন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুর রহমান রাজু। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান মিজান, আনোয়ার হোসেন, এমদাদুল হক ও এস এম আকিরুল ইসলামকে।
প্রচার সম্পাদক রকিবুল হোসেন মাসুম এবং সহ-প্রচার সম্পাদক অলি উল্লাহ আকন। দপ্তর সম্পাদক ইমতিয়াজ হোসেন ও সহ-দপ্তর সম্পাদক বাদশা মিয়া।
এ ছাড়া অর্থ সম্পাদক মো. ফারহান আহমদ, সহ-অর্থ সম্পাদক নোমান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান ইমন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. কাওসার আহমদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক কাইয়ুম হুসাইন জামিল, সহ-ক্রীড়া সম্পাদক মো. সাহেদ আহমদ, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম শিপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রাসেল আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. এস এম জাকারিয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রুমান আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক টিপু মিয়া, যুববিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে শিপন আলী দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট অলিউর রহমান, অ্যাডভোকেট সৈয়দ জাবেদ আলী নাঈম, আমিনুল ইসলাম জুনায়েদ, আবু চৌধুরী, সাইদুল ইসলাম দীপু, সুহেল আহমদ, ফয়েজ আহমদ, ফারহানুর আহমদ রাজু, ইমরান আহমদ ও সাজেদ আহমদ।
যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।













