বিশ্বনাথটুডে ডেস্ক :: শিক্ষাই আলো, মেধা-ই ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে চলতি বছরের ১৪ নভেম্বর ১ম বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তির। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের ‘দিগন্ত একাডেমি’তে মেধাবৃত্তির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া।
দিগন্ত একাডেমির শিক্ষক মাওলানা সুয়েব আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউল ইসলাম।
আরও বক্তব্য রাখেন মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা কামাল আহমদ, সদস্য ফয়জুর রহমান ফজলু, মরহুমা ফাতেমা খাতুনের পরিবারের সদস্য লিলু মিয়া, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য নুরুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, মেধাবৃত্তি বাস্তবায়ন পরিষদের সদস্য অ্যাডভোকেট ফয়েজ আহমদ ও আব্দুস সালাম রিপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, সুজন আহমদ, সায়েফ আহমদ,মোস্তাক আহমদ মামুন, সানি আহমদ, ইমাদ উদ্দিন, নায়েফ আহমদ প্রমুখ।
পরে, মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান।
উল্লেখ্য, ১ম বারের মতো খাজাঞ্চী ইউনিয়নের ১০/১২টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে (প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন)।
এ মেধাবৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান-এই ৪টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে।
৩টি ট্যালেন্টপুল, ৩টি সাধারণ ও ৪টি বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
আগামী ১৪ নভেম্বর ২০২৬ ইং দিগন্ত একাডেমিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফরম বিতরণ কার্যক্রম ইতেমধ্যে শুরু হয়েছে। পরবর্তীতে ইউনিয়নের সবকটি প্রতিষ্ঠান নিয়ে এ বৃত্তি পরীক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেধাবৃত্তি বাস্তবায়ন পরিষদের দায়িত্বশীলবৃন্দ ।
বৃত্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহেদ আলম।













