Search

বিশ্বনাথে আইনশৃংঙ্খলা ও বাজার মনিটরিং নিয়ে সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃংঙ্খলা ও বাজার মনিটরিং নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

আলোচনায় অংশ নেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাম শিপন আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছারওয়ার জাহান।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়া, সভায় উপজেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার ও মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আরব খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, ইউআরডিএ প্রতিনিধি রনজিৎ কুমার গোস্বামী, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সদস্য আবদুল্লাহ ও হাবিবুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের শিক্ষানবিশ সদস্য জাহান মিয়া প্রমুখ।    

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত