২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারস্থ বেবী কেয়ার স্কুলের শিক্ষার্থী সুরমান আহমদ রোহান। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে তিনি এই বৃত্তি লাভ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুরমান আহমদ রোহান উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের নুর উদ্দিনের ছেলে।
রোহানের এই সাফল্যে আনন্দিত তার পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরা। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও রোহান যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।-প্রেসবিজ্ঞপ্তি













