Search

বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়।

বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবনে সফলতার দেখা পেতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। তুমি যদি নিজেকে বদলাতে চাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি মনে করি, আমাদের থেকে তোমরা অনেক মেধাবী। তোমাদের অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে। তোমাদের মতো প্রত্যেকটা শিক্ষার্থী একটা বিস্ময়, একটা সম্ভাবনা। আমি যখন কিছু কিছু শিক্ষার্থীর সাথে কথা বলি, দেখি তাদের সৃষ্টিশীল চিন্তাধারা আছে। তোমাদের আমি মনে করি যে, আগামী বাংলাদেশ গড়ার তোমরা একটা নিপুন কারিগর। সারা পৃথিবীতে তোমাদের জয় জয়কার হবে।’

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামসুল ইসলাম আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের এবং আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন সিদ্দিকী, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃঞ্চকান্ত মালাকার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, খাজাঞ্চী একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক আহমদ মোস্তফা।

আরও বক্তব্য রাখেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও আতিকুর রহমান, খাজাঞ্চী একাডেমির শিক্ষিকা রেশমা বেগম।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী একাডেমির শিক্ষার্থী সাফিউল ইসলাম তারেক এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক শাফায়াত উল্লাহ।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর স্থানীয় পর্যায়ের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা। রবিবারের অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ২৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত