বিশ্বনাথটুডে ডেস্ক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিগলী গ্রামের মসজিদ ও কবরস্থানের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ৪৩ শতক জমি দান করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবার।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও (পশ্চিম) গ্রামের মরহুম আসাদ উল্লাহ, মরহুম আহসান উল্লাহ ও মরহুম আশ্রব উল্লাহর উত্তরাধিকারীগণের পক্ষ থেকে এই মহতী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
চলতি বছরের গত ২৪ জানুয়ারি এই জমি দান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতলিব ও এম. এ. বাসিত আশরাফ।
এ সময় বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, আব্দুল জাহির, মুফতি আক্তার হুসেন, মুফতি আলিনুর আহমেদ হাদীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, মসজিদ ও কবরস্থানের মতো জনকল্যাণমূলক কাজে এমন বড় পরিসরে জমি দান সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় একটি উদ্যোগ। এই মহৎ কাজের মাধ্যমে দাতাগণ পরকালীন কল্যাণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের প্রার্থনা, তিনি যেন মরহুম দাতাগণকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁদের উত্তরাধিকারীগণের এই দানকে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে কবুল করেন।













