বিশ্বনাথনিউজ ডেস্ক :: যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন ইউনিটে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ পদায়ন লাভ করায় বিশ্বনাথে কেক কেটে আনন্দ উদযাপন ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেলের সভাপতিত্বে পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট জেলা, উপজেলা, পৌর ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম ও নুর উদ্দিন সামি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ টিপু, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ ও সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সম্পাদক সাকিব আহমদ ও রুমন আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ ও আজাদ আলী, পৌর ছাত্রদল নেতা ইমন আলী, আসাদ আহমদ, ফয়সল, এমরান, শিপু, আরিফ আলী, সুলতানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসে পদায়নপ্রাপ্ত সহযোদ্ধাদের সার্বিক সাফল্য কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে দলীয় সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে কেক কাটেন।













