সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান লালটেক গ্রামের ম/র/হু/ম লিলু মিয়ার সুযোগ্য উত্তরসুরী, তরুণ সমাজসেবক মো. সুমন মিয়া।
সুমন মিয়ার প্রার্থী হওয়ার খবরে ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সাথে তাকে নিয়েও আলোচনা চলছে।
সুমন মিয়া জানান, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে আছি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছি। অলংকারী ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’
সুমন মিয়া আরও জানান, ‘অলংকারী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণে আমি কাজ করতে চাই।’
আগামি নির্বাচনে অলংকারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন সুমন মিয়া।-প্রেসবিজ্ঞপ্তি













