নিজস্ব প্রতিবেদক :: আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে যাত্রা শুরু করলো ‘খাজাঞ্চী মডেল কলেজ’। শনিবার (৮ আগস্ট) দুপুরে এই আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কলেজের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহফুজা হান্নান।
পরে, কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে স্কুল শিক্ষক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মাহফুজা হান্নান বলেন, ‘একটি কলেজ প্রতিষ্ঠা করা মহৎ কাজ। আমরা সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়াই, তবেই এই খাজাঞ্চী মডেল কলেজকে সফলতার দিকে নিতে সহজ হবে। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে, সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা যেন এটাকে একটা সুন্দর চশমা দিয়ে দেখি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন সিদ্দিকী, আল-আজম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ, রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাবলু মিয়া, বিশ্বনাথ উপজেলা এনসিপির আহ্বায়ক খলিলুল্লাহ, বড়তলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান সুজন।
শুরুতে কোরআন তেলোয়াত করেন ক্বারী নাইম আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফারহান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশিকুর রহমান, সুহেল মিয়া, রুহুল আমিন, আবুল কালাম, গোলাম রব্বানী, মুহিবুর রহমান, মোসাহিদ আলী, আতাউর রহমান, শাহজাহান সজিব, শিহাব উদ্দিন, তাজ উদ্দিন, তজম্মুল আলী, আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান, খালেদ আহমদ।













