ইতালির নাপোলিতে সিলেটের ‘বিশ্বনাথ এসোসিয়েশন নাপোলি’ নামে ৩১ সদস্য বিশিষ্ট একটি সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ মে ইতালির নাপোলির সান জিউসেপ্পে ভেসুভিয়ানো-৮০০৪৭ স্থানে এক আলোচনা সভায় ওই ২০২৬ সাল থেকে ৩ বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
সবার সর্বসম্মতিতে আব্দুল হামিদ আহাদকে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক, আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার ইসলামকে অর্থ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি আব্দুল খালিক, চন্দন মিয়া, ফয়ছল মিয়া, সিরাজ মিয়া, সহসাধারণ সম্পাদক হারুন আহমেদ, কবির মিয়া, জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া, সহসাংগঠনিক মো. ইসমাঈল, কামরুল ইসলাম, সহঅর্থ সম্পাদক আব্দুল মালিক, ধর্ম সম্পাদক আব্দুস ছালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, ত্রিড়া সম্পাদক আশরাফ আলী, পরিকল্পনা সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সাদেক আলী, সহপ্রচার সম্পাদক লাদেন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দ নাথ, সমাজকল্যাণ সম্পাদক ইশতিয়াক মামন, প্রকাশনা সম্পাদক হেলাল আহমদ, ত্রাণ সম্পাদক ময়নুল ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক অলিক আহমদ।
কার্যকরী সদস্যরা হলেন আব্দুর রব, রায়হান আহমদ, রেদোয়ন আলী ও দিলওয়ার হোসাইন।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা পদে যাদেরকে রাখা হয়েছে, তারা হলেম মোহাম্মদ খালেদ (নজিব), আব্দুল মজিদ, দবির মিয়া, মো. লিয়াকত আলী, আমরুশ আলী, সাজ্জাদ মিয়া, সমুজ আলী ও বাবুল।
কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।-প্রেসবিজ্ঞপ্তি













