বিদেশে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাইপ্রাস শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানী নিকোশিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে ইমরান সরদারকে সভাপতি, এম মিল্লাত রহমানকে সাধারণ সম্পাদক ও নুর মোহাম্মদ রেদ্বওয়ানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
আগামী এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দিয়েছেন সাইপ্রাস বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক, আহ্বায়ক সুজন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর সরোয়ার সোহেল, সাইপ্রাস যুবদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিরব এবং সাইপ্রাস বিএনপির মুখপাত্র মাহাফুজুল হক চৌধুরীর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্যরা হলেম সিনিয়র সহসভাপতি নোমান মিয়া, সহসভাপতি রিফাত হোসেন, ঈমাম হোসেন ইমন ও ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈকত মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক: রমজান আহমেদ শিমুল, কোষাধ্যক্ষ আবদুল আজিজ, দপ্তর সম্পাদক সবুজ সরকার।
এছাড়াও সহযুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রয়েল সরদার ও সাইফুল ইসলাম রুবেল।
কমিটি ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইপ্রাস যুবদল সবসময়ই রাজপথে সক্রিয় ছিল। বিশেষ করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমর্থনে সাইপ্রাস বিএনপির আহ্বানে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শাখা।
নেতৃবৃন্দ আরও জানান, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে প্রবাসে বিএনপির হাতকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং সাধারণ প্রবাসীদের দূতাবাস সংক্রান্ত সমস্যা ও আইনি জটিলতা নিরসনে তারা একটি ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করবেন।
সাইপ্রাস বিএনপির নীতিনির্ধারকরা আশা প্রকাশ করেন যে, এই নতুন ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে ইউরোপের এই দেশটিতে জাতীয়তাবাদী শক্তির ভিত্তি আরও সুসংগঠিত হবে।-প্রেসবিজ্ঞপ্তি













