Search

রিলিজ হলো এম এ বাসিত আশরাফের কথায় মোজাহিদ বুলবুলের ‘মনপাখি’

​রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগে রচিত নতুন না’ত শরীফ ‘মনপাখি’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে আজ। ‘মোজাহিদ বুলবুল’ ইউটিউব চ্যানেলে রিলিজের পরপরই না’তটি শ্রোতাদের অন্তরে বিশেষ সাড়া জাগাতে শুরু করেছে।

​ইসলামিক ভাবগাম্ভীর্য ও আধুনিক সুরের অনন্য সমন্বয়ে নির্মিত এই না’তটির কথামালা রচনা করেছেন বিশিষ্ট গীতিকার কবি এম এ বাসিত আশরাফ। এতে সুরারোপের পাশাপাশি নিজের আবেগ ও সুমিষ্টি কণ্ঠে পরিবেশন করেছেন রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, জনপ্রিয় নাশিদশিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল।

​কথামালার গভীরতা, সুরের আবেগ এবং শিল্পী কণ্ঠের দারুণ উপস্থাপনা না’তটিকে শ্রোতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও প্রশান্তিদায়ক করে তুলেছে। রচয়িতা এবং শিল্পী দু’জনেই আশা প্রকাশ করেছেন, এই পরিবেশনাটি শ্রোতাদের অন্তরে নবীপ্রেম আরও গভীরভাবে জাগ্রত করবে।

​ইসলামি সংগীত অনুরাগী ও শ্রোতাদের নিরিবিলি সময়ে কিংবা হেডফোন ব্যবহার করে মনোযোগ দিয়ে না’তটি শোনার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সকলের প্রতি না’ত শরীফের রচয়িতা এবং শিল্পীর প্রত্যাশা, মহান আল্লাহ তা’আলা এই প্রচেষ্টাকে কবুল করবেন এবং এটিকে সবার প্রশান্তি ও হিদায়াতের মাধ্যম বানিয়ে দিবেন।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত