Search

বিশ্বনাথে শিক্ষক আশরাফ আহমেদের মৃত্যুতে লুৎফর রাহমান লিজাদের শোক

বিশ্বনাথটুডে ডেস্ক:: আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথনিউজ২৪ ডটকমের উপদেষ্টা মো. লুৎফর রাহমান লিজাদ।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, আশরাফ আহমেদ দীর্ঘ ২৭ বছর বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান বিশ্বনাথবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত