Search

বিশ্বনাথে ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে গত শনিবার (১৫ মার্চ) ভোরে প্রচন্ড শিলাবৃষ্টিতে বহু মানুষের বসতঘরের চালের টিন তছনছ হয়ে যায়।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবৌ তাদের সাথে কথা বলে পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় সংসদ সদস্যের সাথে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত