Search

সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনরায় উপেক্ষা করেছে বিএনপি : মুনতাছির আলী

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করলেও বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনরায়কে উপেক্ষা করেছে।
​রবিবার (৮ মার্চ) বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে মুনতাছির আলী স্থানীয় বাসিয়া নদী রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘নদীকে বাঁচাতে হলে সরকার দলীয় নেতাকর্মীদের আগে এগিয়ে আসতে হবে। তাদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো নিজেদের খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তবেই সাধারণ মানুষ বুঝবে যে তারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে চান।’

​বিশ্বনাথ পৌরসভার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পৌরবাসী নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন, কিন্তু এই ট্যাক্সের টাকা প্রশাসক কোন খাতে কত খরচ করছেন-তার কোনো স্বচ্ছতা নেই। জনস্বার্থে এই ব্যয়ের হিসাব জনসাধারণকে অবহিত করা অত্যন্ত জরুরি।’

​জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, ‘বিএনপি নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। নির্বাচনের পর দলটির নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘জুলাই সনদ সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি, যা জনগণের রায়কে অবজ্ঞা করার শামিল।’

​বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি
​মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক
​কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর
​মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহ্বায়ক
​মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতের আমীর
​আব্দুস সোবহান (নায়েবে আমীর, জেলা আনজুমানে আল-ইসলাহ’র অর্থ সম্পাদক
​ফয়জুল ইসলাম।

​অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত