Search

বিশ্বনাথে ‘মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে এলাকার ছয় শতাধিক অসচ্ছল পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ পৌরসভার শরিষপুর (মিরের চর-২) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিনের বাড়িতে এগুলো বিতরণ করা হয়।

এলাকার প্রবীণ ব্যক্তি মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে সংগঠক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছন্দর আলী, সংগঠক হাজী আরশ আলী রেজা, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী, মাওলানা ফখরুল ইসলাম।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ‘আলহাজ্ব হুশিয়ার আলী জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র শাহাব উদ্দিন।

পরে, শরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদের দো’আর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত