নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে রমজান উপলক্ষ্যে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলী ও তাঁর পরিবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও (সারেং বাড়ি) গ্রামে তাঁর পরিবারের আয়োজনে এলাকার আড়াইশ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আলীর সভাপতিত্বে শিক্ষক মোহন আহমদের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাজী বাবুল আলী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আতিকুর রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুর রশিদ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানি।
বক্তারা তাদের বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান দুলাল, শিপন আহমদ, কয়েছ আহমেদ, সুমন আহমেদ, সাজন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।













